NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

জাতিসংঘে মোদির প্রশংসায় পঞ্চমুখ জয়শঙ্কর


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০৭:৪১ এএম

>
জাতিসংঘে মোদির প্রশংসায় পঞ্চমুখ জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব করছেন এস জয়শঙ্কর। এ বছর অধিবেশনে যোগ দেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

এই অধিবেশনেরই এক অনুষ্ঠানে ২০১৬ সালে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের ওপর আক্রমণের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন জয়শঙ্কর। সে রাতের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, মধ্যরাতে আচমকাই একটি নম্বর থেকে ফোন এসেছিল আমার কাছে। কোনো কলার আইডি ছিল না। ফোনের অপর প্রান্তের কন্ঠস্বর শুনে বুঝলাম খোদ প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তার প্রথম প্রশ্ন ছিল, তুমি কি জেগে আছো? তখন রাত সাড়ে ১২টা। আমি উত্তর দিলাম, হ্যাঁ স্যার জেগে আছি। তিনি জিজ্ঞাসা করলেন টিভি দেখছি কি না। জানালাম, দেখছি। এরপর তিনি বলেন, আফগানিস্তানে জঙ্গিদমন অভিযান শেষ হলে তাকে যেন ব্যক্তিগতভাবে ফোন করে জানাই। আমি জানিয়েছিলাম, অভিযান অনেকক্ষণ চলবে। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, হামলা যখনই শেষ হোক, আমি যেন তাকেই ব্যক্তিগতভাবে ফোন করে জানাই। 

জাতিসংঘের ওই অনুষ্ঠানে ‘মোদী@২০: ড্রিমস মিট ডেলিভারি’ শীর্ষক একটি আলোচনাসভায় নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হন পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর কথায়, আমি অনেক রাষ্ট্রপ্রধানকে দেখেছি। প্রয়োজনের সময় দেশবাসীর পাশে থাকার মধ্যে যে দায়িত্ববোধ তা নরেন্দ্র মোদির মধ্যে রয়েছে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখেছি তাকে।