NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ভারতের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ পিএম

>
অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ভারতের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এস জয়শঙ্কর বলেন, ইউক্রেন যুদ্ধ গোটা পৃথিবীর কাছেই গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত কঠোর ভাবে বলতে চায়, এখনই যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফেরার কথা। ঠিক যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়েছিলেন, এটা যুদ্ধের যুগ নয়। 

জয়শঙ্কর আরও বলেন, আমরা সবাই জানি কিভাবে জিনিসপত্রের দাম বেড়েছে। বিশেষ করে খাদ্যশস্য, সার এবং জ্বালানীর। তাই উদ্বেগের অবশ্যই কারণ আছে।  

 

রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত ভারত। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সরাসরি নিন্দাও জানায়নি দেশটি। কিন্তু শুরু থেকেই ভারত বলে এসেছে, আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ। 

বুধবার জাতিসংঘের সদর দপ্তরে জয়শঙ্করের সঙ্গে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দেখা হয়। সেখানেও জয়শঙ্কর আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।