NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাবিনাদের বেতন বাড়ানোর দাবিতে ‘আশ্বাস’ সালাউদ্দিনের


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০৩:৫৫ এএম

>
সাবিনাদের বেতন বাড়ানোর দাবিতে ‘আশ্বাস’ সালাউদ্দিনের

সাফ নারী চ্যাম্পিয়ন দল গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলেও তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল পরিশ্রান্ত অবস্থায় তেমন আলোচনা হয়নি, আজ বিকেলে অনেক বিষয় কথা হয়েছে। 

কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমাদের তো চাওয়ার শেষ নেই; এরপরও মূলত প্র্যাকটিস ফ্যাসিলিটিজ ও সম্মানীর বিষয়ে কথা বলেছি। সভাপতি স্যার আমাদের বিষয়টি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।’  

বাংলাদেশের নারী ফুটবলাররা মাসিক সম্মানী পান তিন ক্যাটাগরিতে। কেউ ৮ হাজার, কেউ ১০ আবার কেউ ১২ হাজার। সাবিনাদের প্রস্তাব ছিল সম্মানী বাড়ানোর। সেই সম্মানী বাড়িয়ে কতটা দাবি করেছেন সেটা অবশ্য বলেননি, ‘আমরা একটা অঙ্ক বলেছি, ফেডারেশন সেটা দেখবে।’  

২০০৯ সাল থেকে নারী দলের সঙ্গে আছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সেই ছোটনের সম্মানী বাড়বে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দিনের অধিকাংশ সময় ফুটবলই দেই। বাসায় মেহমান হিসেবেই থাকি। মাস শেষে আমাদের সম্মানী বাড়লে, বাসায় সম্মানও বাড়বে। সাবিনাদের সঙ্গে আমাদের বিষয়টিও সভাপতি মহোদয় বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’

সম্মানী ছাড়া অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে কথা হয়েছে। আধুনিক ফুটবলে অনুশীলন এখন বিজ্ঞান-প্রযুক্তি নির্ভর। অনুশীলন আরো জোরালো করতে নারী দলে আরো একটি জিপিএস চেয়েছেন তারা, ‘আমরা অনুশীলনে সুবিধার জন্য আরেকটি জিপিএস চেয়েছি। আশা করি কিছুদিন পর পাব।’

আজকের সভার পর সাবিনাদের ছুটিও মিলেছে। ২৮ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর ২০ দিন ছুটি পাবেন সাবিনারা। ছুটি পাওয়ার আগ পর্যন্ত নারী ফুটবলাররা বাফুফে ভবনেই থাকবেন।