NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রানি এলিজাবেথের যে ছবি আগে দেখেনি কেউ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৪ পিএম

>
রানি এলিজাবেথের যে ছবি আগে দেখেনি কেউ

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের একটি ছবি সামনে এসেছে। যে ছবিটি আগে কেউ দেখেননি। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার পর ব্রিটিশ রাজ পরিবার ছবিটি প্রকাশ করেছে। এটি বালমোরালের ছবি বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মনে করা হচ্ছে বালমোরাল রানির প্রিয় জায়গাগুলোর মধ্যে অন্যতম। সেই জায়গারই ছবি এটি।

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ১৯২৬ সালে। মাত্র ২৫ বছর বয়সে তিনি রাজত্বের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। টানা ৭০ বছর তিনি রাজকার্য পরিচালনা করেন। অবশেষে ৯৬ বছর বয়সে গত ৮ সেপ্টেম্বর মারা যান তিনি। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। তাকে সমাহিত করা হয় উইন্ডসর ক্যাসলের ভেতরে।

 

dhakapost

রানির অন্ত্যেষ্টিক্রিয়ার পর রাজপরিবারের পক্ষ থেকে টুইট করে রানির একটি ছবি প্রকাশ করা হয়। রানির যে ছবিটি আজ পর্যন্ত কেউ দেখেননি। রাজপরিবার ছবিটি টুইট করে তার সঙ্গে শেক্সপিয়রের একটি লাইন যোগ করে দিয়েছে। লাইনটি ‘হ্যামলেট’র— ‘মে ফ্লাইটস অব অ্যাঞ্জেলস সিং দি টু দাই রেস্ট’। ধারণা করা হচ্ছে, ছবিটি ১৯৭১ সালে তোলা।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে সোমবার। সংশ্লিষ্ট মহল বলছে, এই আয়োজন শুধু যুক্তরাজ্যের জাতীয় শোক প্রকাশের উপলক্ষ নয়, বরং এটি হয়ে উঠেছে সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সমাবেশ। যে রাজকীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ আড়ম্বর ও আনুষ্ঠানিকতার মাধ্যমে রানির শেষবিদায় জানানোর আয়োজন করা হলো তা যথারীতি নজরকাড়া। জাঁকজমকপূর্ণ আয়োজনের বিশালত্ব ও তার সুচারু ব্যবস্থাপনায় মুগ্ধ গোটা বিশ্ব।