NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:০৯ এএম

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) বিকেলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন । সভায় পর্ষদ সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, পর্ষদ সদস্য রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, ওয়ালটার জনসন, আলবার্ট হারবার্ট, কাজী লিটন, মাইকেল কুপেলেস, জন ডাবলিন উপস্থিত ছিলেন। সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পর্ষদ সভায় নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।