NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

রনির শারীরিক অবস্থার উন্নতি, আরও ৩ সপ্তাহ থাকতে হবে হাসপাতালে


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:০৯ এএম

>
রনির শারীরিক অবস্থার উন্নতি, আরও ৩ সপ্তাহ থাকতে হবে হাসপাতালে

কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গতকালের তুলনায় আজ তার অবস্থা আরও ভালো। খাচ্ছেন স্বাভাবিক খাবার। একই অবস্থা পুলিশ কনস্টেবল জিল্লুরেরও। পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরতে তাদের আরও তিন সপ্তাহ সময় লাগবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা পোস্টকে এসব কথা বলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুরের রক্ত পরীক্ষা করা হয়েছে। বার্নের কারণে যেসব সমস্যা দেখা দিয়েছিল তা থেকে আজ উন্নতির দিকে আছে। আশা করি, দ্রুতই আরও উন্নতি ঘটবে। অবস্থা গতকালের (সোমবার) চেয়ে ভালো। চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক পরিচর্যা ও মনিটরিং করছেন। হাসপাতালে ভর্তির পর আজই প্রথম ড্রেসিং চেঞ্জ করা হয়েছে। শ্বাসনালীর কোনো সমস্যা না হওয়ায় তারা স্বাভাবিক খাবার খেতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না।

কবে বাসায় ফিরতে পারবেন রনি— জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আরও তিন-চার সপ্তাহ থাকতে হবে হাসপাতালে।