NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পা পিছলে পড়ে আহত ‘টাইটানিক’ নায়িকা, হাসপাতালে ভর্তি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০১ এএম

>
পা পিছলে পড়ে আহত ‘টাইটানিক’ নায়িকা, হাসপাতালে ভর্তি

শুটিংয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা 'লি'র শুটিং করছিলেন ৪৬ বছর বয়সী কেট। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এই অভিনেত্রীর।

কেটের এক প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবার সেটে ফিরবেন।

এক বিবৃতিতে বলা হয়, ‘কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই সিনেমার শুটিংয়ে ফিরবেন।’

ফিচার ফিল্মটিতে কেট উইন্সলেট লি মিলারের ভূমিকায় অভিনয় করছেন; যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভোগ সাময়িকীর মডেল থেকে ফটোগ্রাফারে রূপান্তরিত হন। মিলার তার ছবির মাধ্যমে নাৎসিদের বন্দিশিবিরে সংঘটিত নৃশংসতার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ‘লি’ পরিচালনা করছেন এলেন কুরাস।