NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:৩০ পিএম

>
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে রানির সময়কালের সাবেক প্রধানমন্ত্রীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ কয়েকশ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন।

শেষকৃত্যানুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও যোগ দিয়েছেন।

রানির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে, যে ভবনে তিনি বিয়ে করেছিলেন এবং মুকুট পরেছিলেন।

এর আগে স্টেট গান ক্যারেজের নাবিকরা রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান। এসময় রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তাদের পেছনে ছিলেন।

বিবিসি জানিয়েছে, ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েল রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। তবে ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি সেখানে উপদেশ দেবেন এবং প্রশংসা করবেন। এটি মূলত সেই আনুষ্ঠানিক মুহূর্ত যখন রানিকে ঈশ্বরের কাছে অর্পণ করা হয়।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।

গত ১৫ সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর রাতে বা ১৯ সেপ্টেম্বর সকালে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল তার। অর্থাৎ লন্ডনে ৪ দিন থাকার কথা ছিল।

তবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর একদিন বাড়িয়ে ৫ দিন করা হয়েছে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।