NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এমএমএস কেলেঙ্কারির পর ভাইরাল ভোজপুরি নায়িকার ভিডিও


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৩, ০৯:৫৫ পিএম

>
এমএমএস কেলেঙ্কারির পর ভাইরাল ভোজপুরি নায়িকার ভিডিও

কদিন আগেই এমএমএস কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংহের। নেটমাধ্যমে ভাইরাল এমএমএসে এক মহিলাকে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে অক্ষরার সাদৃশ্য রয়েছে বলে দাবি করেছেন অনেকে। সেই এমএমএস নিয়ে যখন চর্চা চলছে, তার মাঝেই ভাইরাল অক্ষরার নতুন ভিডিও। খবরটি দিলেও এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার।

ভিডিওটিতে দেখা গিয়েছে, অক্ষরা কাঁদছেন। ক্ষোভ উগরে দিচ্ছেন চলচ্চিত্র জগতের উপর। কোনও কারণে তিনি ইন্ডাস্ট্রির কয়েক জনের উপর ক্ষুব্ধ। ভিডিওটিতে চোখ মুছতে মুছতে অক্ষরাকে বলতে শোনা গিয়েছে, ‘‘যাঁরা আমাকে পছন্দ করেন, তাঁদের এমনিতেই ভালো লাগবে। সে আমি যেখানেই যাই, যা খুশি করি।’’

ভিডিওটি দেখার পর অনেকে বলছেন, এমএমএস কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর এভাবে ক্ষোভ উগরে দিয়েছেন অক্ষরা। কিন্তু, তা ঠিক নয়। জানা গেছে, অক্ষরার এই ভিডিওটি বছর দুয়েকের পুরনো। এমএমএস কেলেঙ্কারির আবহে নতুন করে তা ভাইরাল হয়েছে।

ভাইরাল এমএমএসটিতে আদৌ অক্ষরা ছিলেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অভিনেত্রী নিজে জানিয়েছেন, ভিডিওটি ভুয়া। তবু চর্চা থামেনি।

অনলাইনে এমএমএস ফাঁস হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ভোজপুরি গায়িকা শিল্পী রাজের নাম জড়ায় এমএমএস কেলেঙ্কারিতে। ‘লক আপ’ প্রতিযোগী অঞ্জলি অরোরার এমএমএসও সম্প্রতি ফাঁস হয়েছে। এই তালিকায় নয়া সংযোজন অক্ষরা।

উল্লেখ্য, ভোজপুরি সিনেমায় জনপ্রিয় নাম অক্ষরা। তিনি ‘বিগ বস ওটিটি’র প্রথম সিজনেও ছিলেন। এ ছাড়া একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন অক্ষরা।