NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

জর্ডানে ভবন ধসে নিহত ১৪


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৪ পিএম

>
জর্ডানে ভবন ধসে নিহত ১৪

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানে একটি চারতলা ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার উদ্ধার অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র।

বৃহস্পতিবার আম্মানের জাবাল-আল ওয়েইব্দে এলাকায় ওই চারতলা ভবনটি ধসে পড়ে। এই এলাকাটি আম্মানের সবচেয়ে পুরনো আবাসিক এলাকা। ঠিক কী কারণে ভবনটি ধসে পড়ল, তা এখনও নিশ্চিত নয়।

এ ঘটনার পরপর সেখানে উদ্ধার অভিযান শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মীরা। দুই দিনের অভিযান শেষে মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয় ভবনটির ধ্বংসস্তুপ থেকে।

জর্ডানের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পুরোনো সেই ভবনটির সংস্কার কাজ চলছিল। ওই কাজ চলার সময়ে বৃহস্পতিবার আকস্মিকভাবে ধসে পড়ে পুরো ভবনটি।

ধসে পড়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে জর্ডানের আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে ভবনটির মালিকসহ সংস্কার কাজের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।