NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

একাদশের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৩:৪০ পিএম

>
একাদশের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়, বিভাগ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম শুরু হচ্ছে বুধবার (৮ জুন) থেকে। এই কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। সম্পূর্ণরূপে অনলাইনে এটি সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা মোতাবেক সংশোধনী সম্পন্ন করবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে সোনালী সেবার মাধ্যমে জমা দেবে।

অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন। উক্ত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।

বোর্ডের নির্ধারিত ফিগুলো হচ্ছে- প্রতি বিষয় পরিবর্তন ২০০ টাকা, বিভাগ পরিবর্তন ৮০০ টাকা, ভর্তি বাতিল ৬০০ টাকা।

তবে শিফট, ভার্সন ও ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না।