NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন বাংলাদেশি ব্যবসায়ী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম

>
দক্ষিণ আফ্রিকায় মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন বাংলাদেশি ব্যবসায়ী

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি ব্যস্ত সড়ক থেকে অপহরণের পর মোটা অংকের মুক্তিপণ মিটিয়ে বেঁচে ফিরেছেন বাংলাদেশি ব্যবসায়ী আক্তার প্রধান। কমিউনিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৭ আগস্ট কেপটাউনের মিচেল প্লেন এলাকার ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে টেনে-হিঁচড়ে আক্তার প্রধানকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় চার যুবক। দুই দিন পর স্বজনদের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ২০ মিলিয়ন রেন্ড (স্থানীয় মুদ্রা) মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর ৪ লাখ রেন্ড যা বাংলা টাকা প্রায় ৩০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে গত বেঁচে ফেরেন আক্তার প্রধান। তিনি বর্তমানে কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তাকে উদ্ধারে ব্যবস্থা নিতে দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগাযোগ করা হয়েছিল বলে জানান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের থার্ড সেক্রেটারি কামরুল আলম খান।

কমিউনিটি সূত্র জানায়, আক্তার প্রধানকে অপহরণ ও মুক্তিপণ মিটিয়ে ফিরে আসার পেছনে এক বাংলাদেশি জড়িত। তাকে ধরতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।

প্রবাসীরা জানান, দক্ষিণ আফ্রিকায় অপহরণের পর মুক্তিপণ আদায় করে সে টাকা বাংলাদেশে পাঠিয়ে দেয় অপহরণকারীরা। বাংলাদেশের গোয়েন্দারা এ বিষয়ে কাজ করলে অপরাধী চক্রগুলোকে শনাক্ত করা সম্ভব।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি সংগঠন মুক্তবাংলা ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা শফিকুর ইসলাম বলেন, আক্তার প্রধান অপহরণের ঘটনার পর সরকারি ও বেসরকারিভাবে তাকে উদ্ধার জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘটনার পেছনে একজন বাংলাদেশি জড়িত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাকে ধরতে অভিযান চলছে।