NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা বুধবার


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ০৮:০৯ এএম

>
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা বুধবার

দল ঘোষণা কবে, কারা থাকছেন দলে, মাহমুদউল্লাহ রিয়াদ কি থাকবেন দলে? গেল এক সপ্তাহ ধরে ক্রিকেট পাড়ার সব থেকে আলোচিত এই তিন প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের সেসব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল বুধবার ঠিক দুপুরে। কেননা নির্বাচকদের যাচাই বাচাই শেষে আগামীকাল ১৪ সেপ্টেম্বর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা হবে।

টাইগারদের দল ঘোষণার আগে দলের কয়েকজনের জায়গা একেবারেই নিশ্চিত সেটা বলায় যাই। যদিও ২/৩টি জায়গাতে একটু পরিবর্তন আসতে পারে। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন লিটন দাস, নুরুল হাসান সোহান। 

তবে মাহমুদউল্লাহ রিয়াদ কি থাকছেন দলে? এই প্রশ্নেরও উত্তরও আগামীকাল। এদিকে ইনজুরি কাটিয়ে ব্যাটার ইয়াসির রাব্বি এবং পেসার হাসান মাহমুদের স্কোয়াডে ফেরার জোর গুঞ্জন রয়েছে।

যেহেতু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে, সে কারণে একজন পেসার থাকবেন দলের সাথে অতিরিক্ত। শোনা গেছে দীর্ঘ বিরতির পর ফিরতে যাচ্ছেন অলরাউন্ডার সৌম্য সরকার। যদিও গতকাল শ্রীরামের অনুশীলনে তেমন বড় কিছু করে দেখাতে পারেননি এ ওপেনার।

এছাড়া সম্প্রতি আরেকটি বিষয় বাতাসে ভাসছে ওপেনার লিটন দাস খেলবেন চার নম্বর পজিশনে। যদিও এ নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে নিদিষ্ট কোনো বার্তা এখনো পাওয়া যায়নি। অবশ্য গতকাল টিম ডিরেক্টর সুজন জানিয়েছিলেন যে যেখানেই খেলবে তার দায়িত্ব কী, সেটা বুঝিয়ে দেওয়া হবে।

আগামীকাল সংবাদ সম্মেলনে দুপুরে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন। তাদের দল ঘোষণার পরই জাতীয় দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম সংবাদ সম্মেলন করবেন।