NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্রান্সে বন্ধনের চড়ুইভাতি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম

ফ্রান্সে বন্ধনের চড়ুইভাতি
ফ্রান্সে নারীদের সামাজিক সংগঠন বন্ধন’র আয়োজনে প্যারিসের পার্ক দ্যো লা বিলেত পার্কে অনুষ্ঠিত হলো চড়ুইবাতি। শিশু কিশোর ও তরুণ-তরুণীদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। বন্ধনের সভাপতি শিউলি গিয়াসের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক প্রিয় এর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিমু, শিউলী রেখা, জেবিন খান, মিথি, পিংকি, এমি, শর্মি, ছেলিনা জামাল, টগর, ফারজানা মনি, তানিয়াসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মেয়েদের বেলুন উড়ানো, শিশুদের দৌড়সহ নানা খেলাধুলার পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফার্নিচার’র ম্যানেজিং ডিরেক্টর সেলিম রেজা, নুর উল্লাহ, শাহাদাত হোসেন লিটন, জালাল চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, প্রবাসে ইট পাথুরে জীবনে এরকম মিলনমেলা ও আনন্দ আয়োজনগুলো প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ করে দেয়। প্রবাসীদের এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একটি শক্তিশালি কমিউনিটি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।