NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মুশফিকের অবসরে খারাপ লেগেছে পাপনের


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৬ এএম

>
মুশফিকের অবসরে খারাপ লেগেছে পাপনের

শেষ এক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমকে সেভাবে চেনা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে হতাশাজনক পারফর্ম করার পর এ বছর এশিয়া কাপেও হতাশ করেন তিনি। এরপর দেশে ফিরে ২ সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যান মুশফিক। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, মুশফিকের অবসরে খারাপ লেগেছে তার।

গতকাল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আজ পাপন এসেছিলেন মিরপুরে টাইগারদের ক্যাম্প দেখতে। যদিও বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি একটি বলও। মাঠ ছাড়ার আগে বিসিবি বস কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

 

মুশফিকের অবসর নিয়ে পাপন বলেন, ‘মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান, শেষদিন পর্যন্ত বলে যাচ্ছি। হয়তো একেকটা ফরম্যাটে একেক সময় টিম কম্বিনেশনের কারণে অনেক কিছু হয় না, সেটা অন্য ইস্যু।’

পাপন বলেন, ‘ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো পরবর্তী বিশ্বকাপে অনেককে পাব না। এভাবে হয়তো তৈরি করতে চাচ্ছে নতুন কাউকে। সেটা এখনই বলা মুশকিল। সেক্ষেত্রে খেলোয়াড়রা নিজেরা ঘোষণা না করে যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা সম্মানের সাথে তাদের বিদায় দেওয়ার চেষ্টা করব সেটা যে ফরম্যাটেরই হোক।’

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কি না সে বিষয়ে নিশ্চিত নন বোর্ড সভাপতি। এছাড়া রিয়াদ যদি অবসর নিতে চায়, তাহলে মাঠ থেকেই সে সুযোগ দেওয়া হবে বলে জানান পাপন।

বিসিবি সভাপতি বলছিলেন, ‘যদি ও অবসর নিতে চায়, কিংবা রিয়াদকে যদি স্কোয়াডে জায়গা দিতে না পারি তাহলে ওকে সুযোগ দেওয়া উচিত মিনিমাম। এটুকু সম্মান তো করাই উচিত। কারণ রিয়াদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে সে আমাদের।’