NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যতদিন বাংলা গান, ততদিন মাজহারুল আনোয়ার বেঁচে থাকবেন


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ১০:০৭ এএম

>
যতদিন বাংলা গান, ততদিন মাজহারুল আনোয়ার বেঁচে থাকবেন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুগে যুগান্তরে যতদিন বাংলা গান থাকবে ততদিন গাজী মাজহারুল আনোয়ার তার কালজয়ী গানের মাঝে বেঁচে থাকবেন। 

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার স্মরণসভায় এভাবেই তাকে বর্ণনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সদ্য প্রয়াত বহুমুখী সাংস্কৃতিক প্রতিভা গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, কালজয়ী গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজারেরও বেশি গান রচনা করেছেন। তার 'জয় বাংলা, বাংলার জয়' গান যেমন মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছে, তেমনি তার 'একতারা তুই দেশের কথা বল রে এবার বল', 'আকাশের হাতে আছে একরাশ নীল' এমন সব গান আমাদের আনমনা করে দেয়। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের মধ্যে তার তিনটি গান রয়েছে। ‘নান্টু ঘটক’ থেকে শুরু করে অনেক সিনেমার পরিচালক-প্রযোজক এবং আরো অনেক সিনেমার সংগীত পরিচালক ছিলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিশ্বে যত জাতিসত্তা আছে, তাদের মধ্যে বাঙালি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তার প্রধান কারণ আমাদের সংস্কৃতি। বাংলা গান সেই সংস্কৃতির এক অনবদ্য অংশ। বাংলা সঙ্গীত তথা সংস্কৃতিকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের নাম মানুষ চিরন্তন শ্রদ্ধায় স্মরণ করে। 

তথ্যমন্ত্রী এসময় গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণের কিছুদিন আগেও তার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে বলেন, 'তার পরিবারের সদস্যরা যেমন বলেছেন, বিরল সৃষ্টিশীল প্রতিভাধর এই মানুষটি ছিলেন অসাধারণ একজন ভালো মানুষ। আমরা সবাই তার আত্মার চিরশান্তি কামনা করি।'