NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

কোনো হুমকি ফোন পাইনি, পুলিশকে জানালেন সালমান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০০ এএম

>
কোনো হুমকি ফোন পাইনি, পুলিশকে জানালেন সালমান

হুমকি চিঠি পাওয়া সংক্রান্ত ঘটনায় মুম্বাই পুলিশের কাছে জবানবন্দি রেকর্ড করেছেন সালমান খান। তিনি জানিয়েছেন, কোনোরকম হুমকি ফোন পাননি তিনি। এমনকি তার সঙ্গে কারও শত্রুতা আছে এমন কোনো সম্ভাবনার কথাও অস্বীকার করেন তিনি। 

সদ্য হুমকি চিঠি পেয়েছেন সালমান খান ও তার বাবা সেলিম খান।  

মুম্বাই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, সালমান খান প্রতিদিন প্রাতঃভ্রমণে যে জায়গায় বিশ্রাম নেন, ওই চিঠিতেই তাদের হুমকি দেওয়া হয়েছে। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করেছে। শোনা যায়, সেই সবের নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

মঙ্গলবার এই ঘটনায় সালমান খানের জবানবন্দি রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সেখানে সালমান জানিয়েছেন, তিনি কোনো হুমকি ফোন পাননি। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, কারো সঙ্গে তার কোনো শত্রুতা নেই। এমনকি লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রার-কেও চেনেন না তিনি।

সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে এরইমধ্যে লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের খবর, কৃষ্ণসার হত্যা মামলা চলাকালীন সালমানকে ওই গ্যাংস্টার হুমকি দেন, যোধপুরেই খুন হতে হবে নায়ককে। নতুন করে সালামনের কাছে হুমকি চিঠি পাঠানোর নেপথ্যে কে, তা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। বাড়ানো এছাড়া বাড়ানো হয়েছে তারা নিরাপত্তা।