NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

গোল-অ্যাসিস্টে জাদু দেখিয়ে ‘সেঞ্চুরি’ করলেন মেসি


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৬, ০৯:০৫ এএম

গোল-অ্যাসিস্টে জাদু দেখিয়ে ‘সেঞ্চুরি’ করলেন মেসি

মেজর লিগ সকারে আবারও দুর্দান্ত এক রাত কাটালেন লিওনেল মেসি। তার গোল ও দুই অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে টরন্টোকে।

ম্যাচজুড়ে ছিলেন পুরোপুরি অপ্রতিরোধ্য। মেসির এক দারুণ পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ।

তার এই গোলই ফিরিয়ে এনেছে বার্সেলোনা যুগের স্মৃতি।

 

আরেকটি নিখুঁত অ্যাসিস্টে গোল করেন সার্জিও রেগুইলন। এটি ছিল এমএলএসে তার প্রথম গোল। ম্যাচের শেষদিকে নিজেও গোল করে ইন্টার মায়ামির বড় জয় নিশ্চিত করেন মেসি।

 

 

এই ম্যাচে নতুন এক রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএস ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে ১০০ গোল (গোল+অ্যাসিস্টের সেঞ্চুরি) অবদানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী মেসি। আর পুরো ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৯০৭-এ।