NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

বাংলাদেশ-চীন অংশীদারি আরো গভীর করার অঙ্গীকার


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৯:০৫ এএম

বাংলাদেশ-চীন অংশীদারি আরো গভীর করার অঙ্গীকার

কৌশলগত অংশীদারি আরো গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন। সেই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরো জোরদারের সম্মত হয়েছে দুই দেশ।

বুধবার (৬ মে) বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই পক্ষ ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করে এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারির আওতায় চলমান সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে।

 

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।