NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই গুরুতর অভিযোগ তুলেছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাকে কটূক্তি করা হচ্ছে এবং এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রচার।

এমন সময় সামাজিক মাধ্যমে লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন রূপাঞ্জনা।

 

তিনি জানান, দল পরিবর্তনের পর নানা ধরনের সমালোচনা ও কটাক্ষ সহ্য করলেও এবার পরিস্থিতি সীমা ছাড়িয়েছে। 

সরাসরি ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলে অভিনেত্রী জানান বিষয়টি তিনি আর হালকাভাবে নিচ্ছেন না এবং আইনি পদক্ষেপ নেবেন।

রূপাঞ্জনা বলেন, “দীর্ঘ ২৫ বছর পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছি।

একজন সফল নারী হিসেবে পরিচিতি পেয়েছি। সবকিছুর আগে আমি একজন নারী। একজন নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে সম্ভব, তা বুঝতে পারি না।”

 

বিজেপিকে উদ্দেশ করে তিনি আরো বলেন, “নারী সুরক্ষার কথা বলা হয়, অথচ একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

এই ভাষা ও আচরণেই বোঝা যায় ক্ষমতায় এলে কী হতে পারে।”

 

অভিনেত্রী জানান, যারা তাকে হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে শিগগিরই থানায় অভিযোগ দায়ের করবেন।

এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সময়ে এমন অভিযোগ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।