NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে ঢাকায় বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

এদিকে মে দিবসের কর্মসূচি ঘিরে শুক্রবার বিকালে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রমিক দল নেতারা। পরে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, আগামী ১ মে ঢাকার শ্রমিক দলের সমাবেশটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলে সংগঠনটি আশা প্রকাশ করেছে।

 

 

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষিবিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ঢাকা নগরে যত শ্রমিক আছেন তাদের মধ্য থেকে একভাগকেও আমরা সংগঠিত করতে পারিনি। আমরা যদি দুই ভাগ লোককে সংগঠিত করতে পারি, তাহলে শ্রমিক সমাবেশ সফল হবে। 

এসময় তিনি জানান, আগামী ১ মে বিকাল আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মে দিবস শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করে।

 

 

অধিকারহারা মানুষ মহান মে দিবসে নতুন করে ভাবতে শিখেন। তিনি আরো বলেন, আমরা আশা করছি জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ জামান মামুন মোল্লা, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক দল নেতা কাজী আবুল খায়ের খাজা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্যসচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা প্রমুখ।