NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিয়ানমারে সাইবার হামলা বাংলাদেশি হ্যাকার গ্রুপের


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ১১:১৬ এএম

>
মিয়ানমারে সাইবার হামলা বাংলাদেশি হ্যাকার গ্রুপের

মিয়ানমারের বেশ কিছু সরকারি দপ্তরের ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর দাবি করেছে বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ। তারা বলছে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদ হিসেবে এ হামলা চালিয়েছে তারা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাইবার-সেভেন্টি-ওয়ান-বাংলাদেশি হ্যাকার  নামের এই গ্রুপটি নিজেদের এথিক্যাল হ্যাকার গোষ্ঠী বলে দাবি করে। গ্রুপটির একজন মুখপাত্র তানজিন আল ফাহিম জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্যই তারা এই হামলার পরিকল্পনা করে। 

এ পর্যন্ত গ্রুপটি মিয়ানমারের যেসব সাইটে হামলা চালিয়েছে বলে দাবি করছে তার মধ্যে আছে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তারের ওয়েবসাইট, কাস্টমস বিভাগ, তথ্য মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক। 

তানজিন আল ফাহিম দাবি করছেন, তাদের হামলার পর এসব সাইট বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তারা এসব সাইটে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি সম্বলিত ব্যানার সেঁটে দেন। যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হবে, ততদিন তারা এরকম সাইবার হামলা চালিয়ে যাবেন। 

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে যখন উত্তেজনা তৈরি হয়েছিল, তখন এই গ্রুপটি কয়েকটি পাকিস্তানি সাইট হ্যাক করে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে ফেলানি নামে এক কিশোরী নিহত হওয়ার পর ভারতীয় কিছু সাইটেও হামলা চালিয়েছিল এই গ্রুপটি।