NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মুক্তির আগেই ১৬০ কোটিতে বিক্রি রজনীকান্তের সিনেমা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

মুক্তির আগেই ১৬০ কোটিতে বিক্রি রজনীকান্তের সিনেমা

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ ঘিরে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব প্রায় ১৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।
 
পিঙ্কভিলা বলছে, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে ‘জেলার ২’-এর স্ট্রিমিং স্বত্ব নিয়ে এই বড় অঙ্কের চুক্তি সম্পন্ন হয়েছে। কয়েক সপ্তাহ আগেই নাকি বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

 

যদিও এখন পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ সিনেমাটির ওটিটি স্বত্ব প্রায় ৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছিল বলে জানা যায়। সে তুলনায় ‘জেলার ২’-এর সম্ভাব্য চুক্তির অঙ্ক দ্বিগুণেরও বেশি, যা সিনেমাটিকে ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি দৃশ্য ফাঁস হয়ে যায়, যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়।

এ ঘটনায় নির্মাতারা দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, ফাঁস হওয়া ভিডিও যেন কেউ ছড়িয়ে না দেন।

 

এদিকে ‘জেলার ২’-এ আবারও পরিচালক নেলসন দিলীপ কুমারের নির্মাণে ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। সিনেমাটিতে আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্য ও সুরাজ ভেঞ্জারামুডু।

একসময় গুঞ্জন উঠেছিল, শাহরুখ খান বিশেষ একটি চরিত্রে থাকতে পারেন।

তবে ব্যস্ততার কারণে তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

 

এছাড়া আগের কিস্তির মতো মোহনলাল ও শিব রাজকুমারকেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। ভবিষ্যতে কমল হাসানের সঙ্গে রজনীকান্তের একটি বিশেষ প্রজেক্ট নিয়েও চলছে জোর আলোচনা।