NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অতিরিক্ত দাবি যুক্তরাষ্ট্রের, দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

অতিরিক্ত দাবি যুক্তরাষ্ট্রের, দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রবিবার (১৯ এপ্রিল) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি-দাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, বারবার পরস্পরবিরোধী বিবৃতি এ পর্যন্ত আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে থেকেছে।

তা ছাড়া, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ, যা যুদ্ধবিরতি সমঝোতার লঙ্ঘন হিসেবে বিবেচিত এবং এর সঙ্গে হুমকি-ধমকিও আলোচনা বিঘ্নিত করেছে।

 

এই পরিস্থিতিতে আলোচনা ফলপ্রসূ হওয়ার কোনো সম্ভাবনা স্পষ্টতই দেখা যাচ্ছে না, বলা হয় বার্তা সংস্থা ইরনা-এর খবরে।

সূত্র : আলজাজিরা