NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বুন্দেসলিগার শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

বুন্দেসলিগার শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগার শিরোপা থাকছে অ্যালিয়াঞ্জ অ্যারেনাতেই। গতকাল নিজ মাঠে স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে জার্মান লিগের ট্রফি জেতা নিশ্চিত করে ফেলেছে বাভারিয়ানরা। মৌসুমের চার ম্যাচ বাকি থাকতেই  ১৫  পয়েন্ট এগিয়ে গিয়ে ঘরোয়া লিগ জিতে নিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা বায়ার্ন। আগের দিন হফেনহেইমের কাছে বরুশিয়া ডর্টমু্ল হেরে যাওয়ায় শিরোপা ধরে রাখতে গতকাল হার এড়ালেই চলত ভিনসেন্ট কম্পানির দলের।

নিজ মাঠে জিতেই উৎসবে মাতোয়ারা হলো জার্মানির সফলতম দলটি।

 

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম গোলটি দিয়েছিল স্টুটগার্টই। ক্রিস ফুহরিচ ২১তম মিনিটে বল জালে জড়িয়ে এগিয়ে দেন সফরকারীদের। তাদের উচ্ছ্বাস মিলিয়েও যায় দ্রুত।

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মাত্র ছয় মিনিটের ঝড়ে স্টুটগার্টকে একেবারে এলোমেলো করে দেয় বায়ার্ন। এই ছয় মিনিটে প্রতিপক্ষের জালে তারা বল পাঠিয়েছে গুনে গুনে মোট তিনবার। ৩১তম মিনিটে রাফায়েল গুয়েরেইরো সমতা ফেরানোর মিনিট দুয়েক পর বায়ার্নকে এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন। মিনিট চারেক পর আবার গোল বাভারিয়ানদের।
এবারের গোলদাতা আলফোনসো ডেভিস। এরপর হ্যারি কেইনও গোল উত্সবে যোগ দিলে বিশাল জয়েই বুন্দেসলিগার শিরোপা উত্সব করল বায়ার্ন।