NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আবাহনে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর রমনা বটমূল। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের সূর্যোদয়ের পরপরই সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মধ্য দিয়ে শুরু হয়েছে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান।

বাঙালির জাতিসত্তার প্রতীক হয়ে ওঠা এই আয়োজনে ভোরের নির্মল বাতাসে ভাসছে ধ্রুপদী সুর, বাণী আর ছন্দের দোলা। অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর প্রত্যাশায় প্রায় দুইশত শিল্পী একযোগে শামিল হয়েছেন সংস্কৃতির এই মহাসমুদ্রে।

 

ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের প্রভাতী আয়োজনে বৈচিত্র্যময় সব সুরের সমাহার ঘটানো হয়েছে। পুরো অনুষ্ঠানে থাকছে—সম্মেলক গান ৮টি, একক কণ্ঠের গান ১৪টি এবং কবিতা পাঠ ২টি।

সব মিলিয়ে ২২টি পরিবেশনার মধ্য দিয়ে সাজানো হয়েছে নতুন বছরের এই ডালি। জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্তি ঘটবে মূল অনুষ্ঠানের।

 

প্রায় দুইশত শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেয় সংস্কৃতির মহাসমুদ্রে। ছায়ানট প্রত্যাশা করে-সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক। মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ ভোরেই রমনা এলাকায় জড়ো হতে শুরু করেন।

কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকলেও উৎসবের আমেজে কোনো কমতি নেই। ছায়ানটের অনুষ্ঠান শেষে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার চূড়ান্ত আনুষ্ঠানিকতা শুরু হবে।