NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অভিযোগ উঠার পরপরই ক্লায়েন্টের অর্থ ফিরিয়ে দিয়েছেন অ্যাটর্নি গেহি


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

অভিযোগ উঠার পরপরই ক্লায়েন্টের অর্থ ফিরিয়ে দিয়েছেন অ্যাটর্নি গেহি

হাকিকুল ইসলাম খোকন, 

সংবাদ সম্মেলনের পরদিনই সমুদয় অর্থ ফিরিয়ে দিয়েছেন অ্যাটর্নি নরেশ গেহি। বাংলাদেশি আমেরিকান হাসান মাহমুদের মামলা পরিচালনার ফি নেয়ার পর কোনো পদক্ষেপই নেননি অ্যাটর্নি গেহি এমন অভিযোগে গত রবিবার,৫ এপ্রিল ২০২৬,সংবাদ সম্মেলন করেন হাসান মাহমুদ। সে সময় হাসান আরো অভিযোগ করেন যে, চুক্তি অনুযায়ী মামলা পরিচালনার জন্য পুরো ৯ হাজার ডলারই পরিশোধ করেছি। কিন্তু ট্রায়াল কোর্টে কোনো কাজই করেনি। উল্টো আমাকে হুমকি দিয়েছেন ইমিগ্রেশনের। হাসান অন রেকর্ড আরো অভিযোগ করেন যে, কাজ না করায় প্রদত্ত অর্থ ফেরৎ চাইতে গেলে তার সাথে দুর্ব্যবহার করা হয়। এমন আচরণের তথ্য ১১৫ প্রেসিঙ্কটে আনুষ্ঠানিকভাবে (২০২৬-১১৫-১২১৭) জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের পরদিন সোমবার,৬ এপ্রিল২০২৬, দুপুরে কমিউনিটি লিডার ও ব্যবসায়ী আসেফ বারি টুটুলের মধ্যস্থতায় অ্যাটর্নি গেহি ফি বাবদ নেয়া সমুদয় অর্থ ফিরিয়ে দিয়েছেন হাসান মাহমুদকে। বিষয়টি কমিউনিটিতে চাউর হয়েছে ফুটেজের মাধ্যমে। উল্লেখ্য, নরেশ গেহি হচ্ছেন জ্যাকসন হাইটসে (৭৪-০৯ ৩৭ এভিনিউ) বারি টাওয়ারের ২০৫ নম্বর স্যুইটের ভাড়াটে। সংবাদ সম্মেলনে হাসান মাহমুদের পাশে ছিলেন আলমগীর হোসেন, শক্তিদাস গুপ্ত, এমডি রহমান স্বপন, কাজী মনিরুল ইসলাম।খবর আইবিএননিউজ ।

এদিকে হাসান মাহমুদের মতো আরো ভিকটিম রয়েছেন, তারা এখন হাসানের পন্থা অবলম্বন করবেন বলে শোনা যাচ্ছে।