NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের নিকটবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

নিউইয়র্ক পোস্টের খবরে বরা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত না হলেও সন্দেহভাজন ব্যক্তি এখনো ধরা পড়েনি। ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্টের সিক্রেট সার্ভিস।

 

 

কর্তৃপক্ষ জানায়, হোয়াইট হাউসের ঠিক উত্তর পাশে অবস্থিত লাফায়েট পার্কের আশপাশে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাটি মধ্যরাতের কিছু পরেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, তারা মেট্রোপলিটন পুলিশ ডিপার্টংমেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া  এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশের সঙ্গে সমন্বয়ে সন্দেহভাজন ব্যক্তি ও একটি সম্ভাব্য গাড়ির সন্ধানে অভিযান চালাচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে।

 

এদিকে, হোয়াইট হাউসের স্বাভাবিক কার্যক্রম চালু থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। গুলির পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, সংস্কার কাজের কারণে কয়েক সপ্তাহ ধরে লাফায়েত পার্ক এলাকা আংশিকভাবে ঘেরা রয়েছে।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন।

সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

তদন্তের কারণে এলাকাটির কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি বিবিসিকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানান, ইস্টার উপলক্ষে এই সপ্তাহে ট্রাম্প ‘হোয়াইট হাউস ও ওভাল অফিসে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন’।

 

সাম্প্রতিক সময়ে এটি হোয়াইট হাউস ঘিরে নিরাপত্তা উদ্বেগের আরেকটি ঘটনা। এর আগে ফ্লোরিডায় পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। তখন সেখানে অবস্থান করছিল প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান।