NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবার সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক হল!


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

এবার সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক হল!

মাল্টিপ্লেক্সের গণ্ডি ছাড়িয়ে এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরের আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মুক্তির পর থেকেই বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি দর্শক ও সিনেবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। 

ঈদের প্রথম সপ্তাহে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল ছবিটি। সে সময় পাইরেসির শঙ্কার কারণে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি স্থগিত রাখা হয়।

তবে দ্বিতীয় সপ্তাহে এসে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন ঘোষণা দিয়েছে—শুক্রবার (৩ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’।

 

প্রথম ধাপে প্রায় ২০ থেকে ৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও কয়েকটি হল। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ২৮টি হলে আজ থেকে সিনেমাটি দেখা যাবে।

 

সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সিঙ্গেল স্ক্রিনেও ‘রাক্ষস’ মুক্তি দেওয়া হচ্ছে। প্রথম ধাপে সীমিত সংখ্যক হলে মুক্তি পেলেও, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। আমাদের ছবিটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ রয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের মত চেষ্টা করে যাচ্ছি ছবিটিকে দর্শকদের কাছে পৌঁছানোর। আমি এখনো আশাবাদী, আমাদের ছবিটি সিঙ্গেল স্ক্রিনেও দারুণ সাড়া ফেলবে।

 

 

‘রাক্ষস’ ছবিটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ সুস্মিতা চ্যাটার্জি, আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।