NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ট্রাম্পের দ্বিমুখী বার্তা: ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকির পরও চুক্তির আশা


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

ট্রাম্পের দ্বিমুখী বার্তা: ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকির পরও চুক্তির আশা

তেলের দাম বাড়ায় ট্রাম্প ইরানের খার্গ দ্বীপ দখলের কথা বিবেচনা করছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। 

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি খার্গ দ্বীপসহ ইরানের তেল অবকাঠামো দখলের বিষয়টি বিবেচনা করবেন। পাশাপাশি তিনি এও ইঙ্গিত দিয়েছেন, তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানো এখনও সম্ভব।

ইরানের তেল অবকাঠামো নিয়ে মন্তব্য করলেও ট্রাম্প চলমান কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে জানান, পাকিস্তানি প্রতিনিধিদের মাধ্যমে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘খুব দ্রুতই একটি চুক্তি হতে পারে।’

 

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, খার্গ দ্বীপ দখলের সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু বোকা লোক বলে, আপনি এটা কেন করছেন? তারা বোকা লোক।

 

তিনি ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনাও তুলে ধরেন বলেন, ‘হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে।’ ট্রাম্প আরো জানান, এই ধরনের পদক্ষেপের জন্য সম্ভবত একটি দীর্ঘস্থায়ী মার্কিন উপস্থিতি প্রয়োজন হবে। তিনি বলেন, ‘এর অর্থ হবে আমাদের সেখানে (খার্গ দ্বীপে) কিছু সময়ের জন্য থাকতে হবে।

’ 

 

ট্রাম্পের বিশ্বাস দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত। তিনি বলেন, ‘আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।’ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির উদ্বেগের মধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং অতিরিক্ত তিন হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন করেছে। এমন সময়ে ট্রাম্প এ মন্তব্য করলেন।