NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২ এর বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২ এর বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউইয়র্কে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২-কেলার উইলিয়মস রিয়েলটি’র ঈদ পুনর্মিলনী উৎসব। জ্যাকসন হাইটসের ৭৫৩৫ ৩১ স্ট্রিট স্যুইট ২০২ এর কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ অফিস মিলনায়তনে ২৪ মার্চ মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন, কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ রিয়েলটর, কর্মবর্তা, প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএলসি মেম্বার মোহম্মদ কে আহমেদ (জসীম) এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ এর কর্ণধার রন ফেরাররা, টিম লিডার মারিয়া গালিস্টিও ও ম্যানেজার সুজি সরিক। এসময় কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ কর্মকর্তা, রিয়েলটর, প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
রিয়েলটর মাসুদ সিরাজী, মোহাম্মদ কে রহমান ও নূরুজ্জামান সরদারসহ কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ এর অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ ওনার রন ফেরাররা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আবাসন শিল্পে তাদের কোম্পানীর অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশি-আমেরিকান রিয়েলটরদের কাজের প্রশংসা করে বর্তমান প্রতিযোগিতামূলক মার্কেটে সফলভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যে তার কোম্পানীর পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আবাসন ব্যবসায়ীদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, এধরনের ইভেন্ট আয়োজন রিয়েলটরদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে এবং পেশাগতভাবে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করে। তিনি আবাসন ব্যবসায়ীদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান ।
এএলসি মেম্বার মোহম্মদ কে আহমেদ (জসীম), রিয়েলটর মাসুদ সিরাজী, মোহাম্মদ কে রহমান ও নূরুজ্জামান সরদার এধরনের সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কোম্পানীতে কর্মরত রিয়েলেটর ব্যবসায়ীদের ব্যবসায় উন্নয়নে ভবিষ্যতেও এধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে রিয়েল এস্টেট সংশ্লিষ্টসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আড্ড-গল্প আর পারিবারিক আবহে পরে সবাই মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী মেজাবিন মেহা। তিনি জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন।