NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রীতি ম্যাচে মাঠে নামছে স্পেন ও আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

প্রীতি ম্যাচে মাঠে নামছে স্পেন ও আর্জেন্টিনা

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে ফুটবল পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। প্রীতি ম্যাচের ব্যস্ত সূচিতে দুই দলই নিজেদের ছন্দ খুঁজে পেতে এবং স্কোয়াড পরীক্ষা করতে নামছে মাঠে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন তাদের প্রস্তুতির অংশ হিসেবে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিলারিয়ালে মাঠে আজ রাত ২টায়।

এরপর তারা ৩১ মার্চ মিশরের বিপক্ষেও মাঠে নামবে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচগুলো দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত সেই ম্যাচকে সামনে রেখে এখনই পরিকল্পনা সাজাচ্ছে কোচিং স্টাফ।

 

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও বসে নেই। লিওনেল স্কালোনির অধীনে দলটি খেলবে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। আগামীকাল ভোর ৫.১৫টায় ঘরের মাঠে খেলবে মৌরিতানিয়ার বিপক্ষে। কোচ স্কালোনি ইতোমধ্যে নিশ্চিত করেছেন, এই ম্যাচগুলোতে খেলবেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

 

স্কালোনি জানিয়েছেন, দলের মূল কাঠামো ঠিক থাকলেও নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বিশ্বকাপ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে, তাই এখন থেকেই সেরা কম্বিনেশন খুঁজে বের করা জরুরি।’

আর্জেন্টিনার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে, যা দলটির জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে।

বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলোই দুই দলের জন্য নিজেদের শক্তি-দুর্বলতা যাচাইয়ের বড় মঞ্চ হয়ে উঠছে। এখন দেখার বিষয়, প্রস্তুতির এই লড়াইয়ে কে কতটা এগিয়ে থাকতে পারে।