NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলের তেল আবিবে বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ডিমোনা, আরাদ ও তেল আবিবে আঘাত হেনেছে। এতে বেসামরিক নাগরিকরা আহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে।

 

কিছু ভিডিওতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিব এলাকার একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যগুলো মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে।

এ ছাড়া বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের কাঁচ ভেঙে গেছে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জরুরি সেবা বিভাগ উদ্ধার অভিযান শুরু করেছে।

পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে জড় হয়েছেন। 

 

দ্য টাইমস অফ ইসরায়েল একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। অন্যদিকে হারেৎজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, চারজন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, তারা দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে দল পাঠিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সামরিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর তেল আবিব ও মধ্য ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে।