NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন, যেখানে তার পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

রবিবার (২২ মার্চ) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

বিমানবন্দর সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন।

সপরিবারে দেশে ঈদ উদযাপন শেষে তার এই বিদেশযাত্রা অনুষ্ঠিত হলো।

 

ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

এর আগে গতকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা।