NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ৬টি মিত্র দেশ প্রস্তুত। যদিও দুটি দেশ জোর দিয়ে বলেছে, যেকোনো উদ্যোগ যুদ্ধবিরতির পরেই নেওয়া হবে।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং নেদারল্যান্ডস বৃহস্পতিবার জানায়, ‘হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য উপযুক্ত প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত।’ জোটটি বলেছে, ‘তারা প্রস্তুতিমূলক পরিকল্পনায় নিযুক্ত দেশগুলোর অঙ্গীকারকে স্বাগত জানায় এবং একই সঙ্গে তারা উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা।

 

কিন্তু ইতালি ও জার্মানি উভয়ই স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো তাৎক্ষণিক সামরিক সাহায্যের কথা বলছে না, বরং যুদ্ধবিরতির পর একটি সম্ভাব্য বহুপাক্ষিক উদ্যোগের কথা বলছে।

এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন প্রণালীটি ইরান বন্ধ করে দিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক এই সংকীর্ণ পথটির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অচল হয়ে পড়েছে। এই পথে বিশ্বের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ চলাচল করে।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বোমা হামলা শুরু করলে যুদ্ধ শুরু হয়। এর প্রতিশোধ হিসেবে তেহরান উপসাগরীয় অঞ্চলজুড়ে হামলা চালাচ্ছে।