NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরবসহ কয়েকটি দেশ। বুধবার (১৮ মার্চ) মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।

এদিকে সৌদি আরবসহ কাতার, তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করবেন মুসলমানরা।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানায়, শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। এটি ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন।

 

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে সিঙ্গাপুর। দেশটি প্রচলিত শাওয়াল মাসের চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে এ তারিখ ঘোষণা করেছে।

সিঙ্গাপুরের কর্মকর্তারা জানান, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। কারণ, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা যাবে না।

 

তুরস্কে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

 

এ ছাড়া কাতারে আজ বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে দেশটিতে এবার পূর্ণ রমজান, অর্থাৎ ৩০ দিন রোজা রাখবেন মুসলমানরা। ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)।