NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘প্রিন্স’-এর টিজার


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘প্রিন্স’-এর টিজার

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি সিনেমার প্রায় সবগুলোরই টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে সেগুলোর মধ্যে দর্শক প্রতিক্রিয়ায় এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’-এর টিজার। 

দুদিন আগে প্রকাশ পাওয়া টিজারটি মুক্তির পরপরই দর্শকদের নজর কাড়ে। বর্তমানে এটি ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থানে রয়েছে।

টিজারজুড়ে মূলত দেখা যায় ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী দৃশ্যেই ভরপুর এই ঝলকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো-মন্দ মিলিয়ে নানা আলোচনা তৈরি করেছে।

 

শুক্রবার রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে ওঠার মাধ্যমে বোঝা যাচ্ছে, দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। টিজার দেখার পর এখন অনেকেই ছবিটির পরবর্তী কনটেন্ট, বিশেষ করে ট্রেলার ও গান দেখার অপেক্ষায় রয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধন করার চেষ্টা চলছে।

নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘প্রিন্স’।

‘প্রিন্স’-এ শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।