NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অনীত পাড্ডা কি ‘মধুবালা’ হচ্ছেন?


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

অনীত পাড্ডা কি ‘মধুবালা’ হচ্ছেন?

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মাধুবালাকে নিয়ে বায়োপিক নির্মাণের খবর ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি ভারতীয় কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ‘সাইয়ারা’ অভিনেত্রী অনীত পাড্ডাকে এই ছবিতে মাধুবালার চরিত্রে দেখা যেতে পারে। 

তবে এই খবরকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছে যশ রাজ ফিল্মস।

যশ রাজ ফিল্মসের ট্যালেন্ট উইংয়ের এক মুখপাত্র জানান, অনীত পাড্ডাকে এই বায়োপিকে নেওয়ার খবর সঠিক নয়।

বিভিন্ন গণমাধ্যমে যে দাবি করা হচ্ছে, তা কেবল অনুমানভিত্তিক।

 

এর আগে শোনা গিয়েছিল, ছবিটিতে মধুবালার চরিত্রে অভিনয় করতে পারেন কিয়ারা আদভানি। এমনকি ছবিটির প্রযোজক হিসেবে সঞ্জয় লীলা বানসালির নামও সামনে আসে। তবে নির্মাতার ঘনিষ্ঠ সূত্র তখনই সেই খবর অস্বীকার করে।

 

ভারতীয় সিনেমার ইতিহাসে মাধুবালা এক অনন্য নাম। ‘মুঘল-ই-আজম’, ‘মহল’ ও ‘চলতি কা নাম গাড়ি’র মতো ক্লাসিক ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে অমর হয়ে আছেন।

এই বায়োপিকটি পরিচালনার কথা রয়েছে ‘ডার্লিংস’ ছবির পরিচালক জসমিত কে রিনের।

এদিকে অনীত পাড্ডা অভিনয়ে আত্মপ্রকাশ করেন নির্মাতা নিত্যা মেহরার প্রাইম ভিডিও সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ দিয়ে।

তবে বড় পর্দায় পরিচিতি পান মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে।

 

শিগগিরই তাকে দেখা যাবে আদালতকেন্দ্রিক ড্রামা ‘ন্যায়া’ ছবিতে। সেখানে আরও অভিনয় করছেন ফাতিমা সানা শেখ ও অর্জুন মাথুর।