NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত গণনার ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি।

শারজাহ একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করতে পারে। সেই হিসাবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে ২০ মার্চ (শুক্রবার)।

 

জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ১৮ মার্চ (বুধবার) রমজানের ২৯তম দিন এবং চাঁদ দেখার রাত। তবে ওই দিন পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে।

পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের সময় ভোর ৪টা ২৪ মিনিটে শারজাহর আকাশে নতুন চাঁদ উঠবে।

ওই দিন সূর্যাস্তের সময় চাঁদটির বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট। সূর্য থেকে এর কৌণিক দূরত্ব থাকবে ৬ দশমিক ৫ ডিগ্রি এবং দিগন্ত থেকে এর উচ্চতা হবে ৬ ডিগ্রি। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে।

 

তবে এত সব গাণিতিক প্যারামিটার সত্ত্বেও একাডেমি সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থাকে চাঁদ দেখার জন্য ‘জটিল’ বা প্রতিকূল বলে বর্ণনা করেছে।

তারা জানিয়েছে, টেলিস্কোপ দিয়েও স্থানীয়ভাবে এই চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে।

 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, অ্যাডভান্সড ইমেজ স্ট্যাকিংয়ের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে হয়তো চাঁদের ছবি ধরা যেতে পারে, কিন্তু আমিরাতের আকাশ থেকে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। তবে পশ্চিমের কিছু আরব ও ইসলামী দেশে ভৌগোলিক কারণে চাঁদ দেখার পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকতে পারে।

সবকিছু মিলিয়ে একাডেমি এই সিদ্ধান্তে পৌঁছেছে, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে যেসব দেশ প্রযুক্তি বাদ দিয়ে খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেখানে স্থানীয় পর্যবেক্ষণ সাপেক্ষে শনিবার (২১ মার্চ) ঈদ হতে পারে।