NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

ফ্রান্সের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তামূলক বিমানগুলোকে একটি ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা বলেছে, এসব বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে না—এ বিষয়ে ‘পূর্ণ নিশ্চয়তা’ পাওয়া গেছে।

ফরাসি সামরিক সদর দপ্তর জানায়, ‘অপারেশনাল সহায়তা প্রদানকারী মার্কিন বিমান (যুদ্ধবিমান নয়) ফ্রান্সের ইস্ত্রেস বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি পেয়েছে।’

সামরিক বিবৃতিতে আরো বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ফ্রান্স শর্ত দিয়েছে যে সংশ্লিষ্ট বিমানগুলো কোনোভাবেই যুক্তরাষ্ট্রের ইরানে পরিচালিত অভিযানে অংশ নেবে না; বরং কেবল অঞ্চলে আমাদের অংশীদারদের প্রতিরক্ষায় সহায়তা করবে।

এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেছে।’