NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলব না: বিজয়


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলব না: বিজয়

২০২৫ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে সন্দেহের তালিকায় নাম উঠেছিল এনামুল হক বিজয়ের। এ কারণে ২০২৬ বিপিএলে আরো কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি তাকেও খেলতে দেওয়া হয়নি। 

তবে বিপিএল খেলতে না পারলেও অন্য ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বিজয় খেলতে পারবেন—এমনটাই জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি হয়ে যাওয়া অদম্য বাংলাদেশ টি২০ কাপের পর চলমান বিসিএল ওয়ানডেতেও বিজয়কে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

 

এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ বিজয়। আজ মঙ্গলবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএল ফাইনাল চলাকালীনই ৩৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার সাংবাদিকদের ডেকে নিয়ে জানালেন, বিসিবি তার সম্মান ফিরিয়ে না দিলে আর খেলবেন না।

বিজয় বলেছেন, ‘সম্মানের জন্য ক্রিকেট খেলে এসেছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই।

সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না।’ 

 

তিনি আরো বলেন, ‘বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা ঠিক হয়ে গেছে। এখন সব ধরনের খেলা সে খেলতে পারবে।

বিসিবি যখন সুন্দর করে এই কথা বলবে, তখন আমি আবার খেলব।’ 

 

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে ৭৭ ম্যাচ খেলা বিজয় আরো জোর গলায় বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না ওনারা (বিসিবির শীর্ষ কর্মকর্তারা) আমাকে সম্মান ফেরত দিচ্ছেন, সসম্মানে সবাইকে জানাচ্ছেন বিজয় অপরাধী না, ততক্ষণ খেলব না। আমি কিছু করলে প্রমাণ দেখান। যথেষ্ট হয়েছে এবার আপনারা একটা সিদ্ধান্ত দিন—হয় এই ছেলে কিছু করেছে, না হয় কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।