NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১১০০ এর বেশি


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১১০০ এর বেশি

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সম্প্রতি হামের সংক্রমণ নিয়ে একটি উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম আট সপ্তাহেই দেশটিতে হামে আক্রান্তের সংখ্যা ১,১০০ ছাড়িয়ে গেছে, যা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে চিহ্নিত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকার প্রতি অনীহাই এই সংকটের প্রধান কারণ।

সিডিসির তথ্য অনুযায়ী, ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে মোট ১,১৩৬টি হামের ঘটনা রেকর্ড করা হয়েছে।

এই সংখ্যাটি গত কয়েক বছরের স্বাভাবিক গড়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। আক্রান্তদের মধ্যে প্রায় ৯৬% ব্যক্তিই এমএমআর টিকা গ্রহণ করেননি। বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

 

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ ডঃ উইলিয়াম শ্যাফনার এই পরিস্থিতিকে ‘অশুভ ও হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন।

তিনি সতর্ক করে বলেন, হাম একটি অত্যন্ত ভয়াবহ সংক্রমণ যা যেকোনো সুস্থ শিশুকে নিমিষেই কাবু করতে পারে।

 

পরিসংখ্যান বলছে, হামে আক্রান্ত প্রতি ১,০০০ শিশুর মধ্যে একজনের মস্তিষ্কে বিপজ্জনক প্রদাহ হতে পারে। এ ছাড়া প্রতি ১,০০০ আক্রান্তের মধ্যে ৩ জনের মৃত্যুর আশঙ্কা থাকে। গত বছর যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে টেক্সাসের দুই শিশু এবং নিউ মেক্সিকোর একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে হাম ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দক্ষিণ ক্যারোলিনা, ফ্লোরিডা ও উত্তর ক্যারোলিনায় বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দক্ষিণ ক্যারোলিনাতে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ৯৮৫ জন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের কিছু স্বাস্থ্যকেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্লোরিডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এখানে দ্রুত সংক্রমণ বাড়ছে, যেখানে গত এক মাসে অন্তত ৮৩ জন আক্রান্ত হয়েছেন।

 

চিকিৎসকদের মতে, অভিভাবকরা রোগের চেয়ে টিকাকে বেশি ভয় পাচ্ছেন বলেই এই বিপর্যয় ঘটছে। ডা. পল অফিট সতর্ক করে বলেছেন, টিকা দিয়ে প্রতিরোধ করা যায় এমন রোগে শিশুদের মৃত্যু হওয়াটা অত্যন্ত অযৌক্তিক। বিশেষজ্ঞরা সকল অভিভাবককে তাদের পারিবারিক চিকিৎসকের সাথে পরামর্শ করে শিশুদের টিকার ডোজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

২০০০ সালে যুক্তরাষ্ট্রকে ‘হাম মুক্ত দেশ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমান এই লাগামহীন সংক্রমণ সেই মর্যাদাকে এখন বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।