NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

প্রিয় নায়ক যেখানে আছো, ভালো থেকো: শাবনূর


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৬ এএম

>
প্রিয় নায়ক যেখানে আছো, ভালো থেকো: শাবনূর

বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই দিনে সালমান শাহকে স্মরণ করছে সিনেমাপ্রেমী অগণিত মানুষ।

পাশাপাশি সিনেমা জগতের তারকা এবং সহশিল্পীরাও ভালোবাসা জানাচ্ছেন সালমান শাহকে। তার সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছিলেন নায়িকা শাবনূর। তাদের জুটি ঢালিউডের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় জুটি হিসেবে বিবেচিত। তাই সালমান শাহকে ঘিরে শাবনূরের আবেগ, স্মৃতি একটু বেশিই বটে।

এদিন প্রয়াত সালমান শাহকে স্মরণ করে সামাজিকমাধ্যম ফেসবুকে নায়কের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করে শাবনূর লেখেন, ‘অমর নায়ক সালমান শাহের ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক যেখানে আছো ভালো থেকো সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক-আমিন।’