NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়ল বোদোগ্লিম্ট


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়ল বোদোগ্লিম্ট

চ্যাম্পিয়নস লিগে রূপকথার গল্প লিখে চলেছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট। গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানকে প্লে-অফে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি। 

মঙ্গলবার সান সিরোতে দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলের চমকপ্রদ জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে ইতালিতে পা রাখে বোদো/গ্লিম্ট।

ম্যাচের শুরুতে ইন্টার মিলান আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। পিও এসপোসিতোর হেড ও মার্কুস থুরামের শট লক্ষ্যভ্রষ্ট হলে বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়।

 

দ্বিতীয়ার্ধে চাপের মুখেও ধৈর্য ধরে খেলে নরওয়েজিয়ান চ্যাম্পিয়নরা। ৫৮তম মিনিটে ইয়েন্স পেটার হাউগে রিবাউন্ড থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

৭২তম মিনিটে হাকন এভিয়েন দূরপাল্লার নিখুঁত শটে ব্যবধান বাড়ান। ৭৭তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি ইন্টার।

 

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে অগ্রসর হওয়া প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে ইতিহাসে নাম লেখাল বোদো/গ্লিম্ট। লিগ পর্বে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়ার পর এবার ইন্টার মিলানকে হারিয়ে তারা নিজেদের ‘ডার্ক হর্স’ হিসেবেই প্রতিষ্ঠিত করল।