NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তালা ভেঙে আ. লীগ অফিসে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

তালা ভেঙে আ. লীগ অফিসে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তারাবির নামাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হেলমেট ও মুখোশধারী একদল লোক তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

এসময় তারা দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান তোলেন।

 

আওয়ামী লীগের কার্যালয়টি বাঘারপাড়া থানা চত্বর থেকে কয়েক শ মিটার দূরে অবস্থিত। প্রশাসনের সামনেই নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। ঘটনার প্রতিবাদ জানিয়েছে অনেকে।

 

এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঘারপাড়া উপজেলা শাখা। তারা এ ঘটনায় জড়িতদের এবং নেপথ্যের মদদদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে আটকের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি।

জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’