NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাষ্ট্রপতির কাছে নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২৬ এএম

>
রাষ্ট্রপতির কাছে নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনার ডেভিড গ্রেগরি পাইন।

সোমবার (৫ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশ করেন নিউজিল্যান্ডের এ অনাবাসিক হাইকমিশনার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন দূত বিকেলে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দিকের দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এ সম্পর্ক ক্রমান্বয়ে বহুমাত্রিক ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে। 

বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের জন্য নিউজিল্যান্ডের প্রতি ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে। 

এ সময় বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য নিউজিল্যান্ডের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। 

তিনি বলেন, বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ, পোশাক, ওষুধ ও সিরামিকসহ বিশ্বমানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে। নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে।

নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র সচিবের দায়িত্বপ্রাপ্ত সচিব মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, রাষ্ট্রাচার প্রধানের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ হযরত আলী খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।