NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৯ পিএম

>
ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

বলিউডের এই সময়ের সেনসেশন নোরা ফাতেহি। আইটেম গান মানেই তার উপস্থিতি। খোলামেলা রূপে নৃত্যের ঝড় তোলেন তিনি। তার নৃত্যে বেশ কয়েকটি আইটেম গান ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

বলিউড মাতানো এই নৃত্যশিল্পী ঢাকায় আসছেন এমনই একটি খবর গণমাধ্যমে এসেছিলো কিছু দিন আগে। নাচে-গানে তিনি আগামী ডিসেম্বরে ঢাকা মাতাবেন-শুনে উচ্ছ্বসিত হয়েছিলেন নোরার বাংলাদেশি ভক্তরা।

তবে নতুন খবর হলো, আপাতত ঢাকায় আসছেন না বলিউডের এই নৃত্যশিল্পী। সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতি না দেওয়ায় তার আসা স্থগিত করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অনুষ্ঠানটির আয়োজক শাহজাহান ভূঁইয়া রাজু বলেন, ‘ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো নোরা ফাতেহি জানুয়ারির দিকে আসতে পারেন।’

মরোক্কীয় বংশোদ্ভূত হলেও নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলা থেকেই তিনি ভারতের হিন্দি সিনেমার ভক্ত। বিশেষ করে গানগুলো তাকে আন্দোলিত করত। তখন থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার।

২০১৪ সালে বলিউডে কাজ শুরু করেন নোরা ফাতেহি। তবে জনপ্রিয়তা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে নেচেই আলোচনার তুঙ্গে আসেন তিনি। গানটি ইন্টারনেট জগতে ঝড় বইয়ে দিয়েছিল।

এরপর ‘সাকি সাকি’, ‘পাচতাওগে’, ‘ড্যান্স মেরি রানি’, ‘কুসু কুসু’, ‘নাহ’, ‘গারমি’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। এছাড়া ভারতের বিভিন্ন টিভি অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যায় তাকে।