NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিএনপির বড় জয়ে নিউইয়র্কে বিজয় র‍্যালী


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

বিএনপির বড় জয়ে নিউইয়র্কে বিজয় র‍্যালী


 হাকিকুল ইসলাম খোকন, 

সদ্য-সমাপ্ত নির্বাচনে দুই শতাধিক এর উপরে আসনে বিশাল বিজয় পাওয়ায় ১২ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সন্ধ্যায় নিউইয়র্কে বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা বিজয়-র‍্যলী  করেন। এতে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, এ নির্বাচনে বিএনপির অবিস্মরণীয় বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার যোগ্যতর উত্তরসূরির স্বাক্ষর রাখলেন। আমরা সুদূর এ প্রবাস থেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তারুণ্যে উদ্ভাসিত চেয়ারপার্সন তারেক রহমানসহ বিজয়ী সকলকে।

যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন এ সময় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাড় কাঁপানো শীত সত্বেও বিজয়ের আনন্দ ভাগাভাগি তথা সামনের দিনগুলোতে বিএনপির অগ্রযাত্রা অব্যাহত রাখার সংকল্প গ্রহণের এ বিজয়-র‌্যালি ইতিহাসের অংশ হয়ে থাকবে।


এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন বিজয়ী সকলকে শুভেচ্ছা জানান। তাৎক্ষণিক এ বিজয় র‌্যালি উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবান্ন পার্টি হলে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জানানো হয় যে, রোজার আগেই কুইন্স প্যালেসে বিশাল আকারে বিজয় উৎসব করা হবে। কারণ বিএনপির এ বিজয়ে গত ১৭ বছর যুক্তরাষ্ট্রের নেতা-কর্মীরাও সরব ছিলেন।

বিজয়-র‌্যালিতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন কাজী আজম, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ, এবাদ চৌধুরী, সরোয়ার খান বাবু, মাহমুদ হাসান, গোলাম এন মুকুট, জিয়াউর রহমান মিলন, শাহজাহান সিরাজ, আতিকুল হক আহাদ, মাজহারুল ইসলাম জনি, শওকত আলী, নূরে আলম, ফয়সাল আহমেদ প্রমুখ।