NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জিম্বাবুয়ের


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই চমক দেখায় তারা। এটি ছিল গ্রুপ পর্বে জিম্বাবুয়ের দ্বিতীয় জয়।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া।

২.৫ ওভারে ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ব্লেসিং মুজারাবানির আগুনে বোলিংয়ে জশ ইংলিস ও টিম ডেভিড দ্রুত ফিরে যান।

 

৪.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেন শ ৭৭ রানের জুটি গড়ে আশা জাগান।

 

তবে রায়ান বার্ল জুটি ভেঙে দিলে আবারও চাপে পড়ে অজিরা। শেষদিকে রেন শ ৪৪ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেললেও নিয়মিত উইকেট পতনে লক্ষ্য ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায় তারা।

মুজারাবানি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক বনে যান।

 

এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে উড়ন্ত সূচনা পায় ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানির ব্যাটে। উদ্বোধনী জুটিতে আসে ৬১ রান।

মারুমানি ২১ বলে ৩৫ রান করে আউট হলেও বেনেট ইনিংসের হাল ধরেন। রায়ান বার্লের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন তিনি।

বেনেট ৫৬ বলে অপরাজিত ৬৪ রান করেন।

অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ঝোড়ো ২৫ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ সংগ্রহ দাঁড়ায় জিম্বাবুয়ের।

 

অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নিলেও অন্য বোলাররা প্রভাব ফেলতে ব্যর্থ হন।