NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কানাডায় স্কুল ও বাড়িতে বন্দুকধারীর হামলায় নিহত ৯


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

কানাডায় স্কুল ও বাড়িতে বন্দুকধারীর হামলায় নিহত ৯

পশ্চিম কানাডায় পৃথক স্থানে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল এবং একটি আবাসিক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। 

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ছয়জনকে মৃত অবস্থায় পায় এবং আরো বহু মানুষ আহত হন।

আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

 

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে ‘আত্মহত্যাজনিত’ আলামত পাওয়া গেছে।

গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাণনাশের ঝুঁকি নেই—এমন আঘাত পাওয়া আরো প্রায় ২৫ জনকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশের বিবৃতিতে বলা হয়, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাসভবন থেকে আরো দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আজকের ঘটনার সঙ্গে কেউ আহত হয়েছেন কি না বা কোনোভাবে যুক্ত আছেন কি না—তা নিশ্চিত করতে অতিরিক্ত বাড়ি ও বিভিন্ন তল্লাশি চালানো হচ্ছে।

প্রাদেশিক ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, আজ টাম্বলার রিজ কমিউনিটিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার কারণে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল চলতি সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে।